ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২২ রাত ৮:৫৭
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তী। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
 
এর আগে গত ৩ জুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বিপ্লব কুমার সরকার ঢাকা রেঞ্জের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পান।
তার আগে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছিলেন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।
 
২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন তিনি।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি