ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা মেডিকেলে ৬ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৩:১৯

সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গত ১১ জুলাই রোববার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪২৪ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাট গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুজ্জামান (৬০). তালা উপজেলার আটরাই গ্রামের মৃত বসির আলীর ছেলে ইজাহার আলী (৭৫), সদর উপজেলার বাঁকাল গ্রামের মইজুদ্দীনের স্ত্রী মর্জিনা খাতুন(৭০) ও শহরের ইটাগাছা এলাকার মৃত মোস্তাফা আলীর স্ত্রী আজমিরা খাতুন (৬৫)। এছাড়া করোনা অক্রান্ত হয়ে মারা গেছে খুলনার পাইকগাছা এলাকার মৃত আলবাদী খানের স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ভোর রাত পৌনে ১টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৫৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৯৮ শতাংশ। ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে মারা গেছে আরো ৫ জন। জেলায় মোট ৫৫৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। এরমধ্যে সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৩৫৬টি নমুনা র‌্যাপিড এন্টিজেন্ট কিটে পরীক্ষা করা হয়। সেখানে আরো ৮৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি আরো বলেন, শনিবার (১০ জুলাই) পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪৮৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ২০৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৮ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জনসহ ভর্তি অছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৭২ জন।

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৪৫ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৪৭ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৩৮১ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৮ জন। জেলায় ১০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৭ জন এবং উপসর্গে মারা গেছেন অন্তত ৪২৪ জন।

এমএসএম / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ