ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে ইবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ২:২৫

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।িএ উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমি দুর্নীতি করব না; অন্যকেও দুর্নীতি করতে দেব না- এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সময় লাগবে না। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের মধ্যে দুর্নীতি হতে দেব না, এই প্রত্যয় ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আলোচনায় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং সফলভাবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে সামনে এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) নওয়াব আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত