ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাব-৪ এর হাতে ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার


আতিয়ার রহমান photo আতিয়ার রহমান
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৩:৩৫
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ০৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ জানতে পারে যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
 
উক্ত সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ১টি প্রাইভেটকার, ১টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাশুয়া, ৪ টি চাকু, ১২ টি মোবাইল, নগদ ৫,৬১০ টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের নিম্নোক্ত ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়: মোঃ মাসুদ মৃধা (৩৩), জেলা- গোপালগঞ্জ। মোঃ সোহাগ মোল্লা (২৫), জেলা- নারায়নগঞ্জ। মোঃ মাসুদুর রহমান (৩৬), জেলা-বি-বাড়ীয়া। মোঃ ইউসুফ আলী (৩০), জেলা- গাইবান্ধা।র‌্যাব-৪ দৈনিক সকালের সময় কে জানাই যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা বেশ কিছুদিন যাবত ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি