হাটহাজারীতে বিভিন্ন সময়ে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন
চট্টগ্রামের হাটহাজারীকে যানযটমুক্ত রাখতে বিভিন্ন সময়ের উচ্ছেদকৃত ভাসমান হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা হিসেবে পৌরসভার নির্মিত বক্স ড্রেনের ওপর হকারদের পুনর্বাসন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে দারিদ্র্য ও বেকারমুক্ত করার লক্ষ্যে ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ী, হকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ এর বাস্তববায়ন করে। রোববার (১৩ নভেম্বর) সকালে পৌরসভার কাচারি সড়কের খালের ওপর নির্মিত বক্স ড্রেনের ওপর এদের পুনর্বাসন করা হয়।
পৌর বাজার ও কাচারি সড়ক হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ আইয়ুব জানান, আমাদের সংগঠনে শতকের ওপর উচ্ছেদকৃত হকার রয়েছে, উচ্ছেদ হওয়ায় শ্রমিকরা বেকার জীবনযাপন করছিল। আমরা সাংসদের নজরে দেয়ার পর তালিকা করার নির্দেশনা প্রদান করেন। পরে স্থানীয় সাংসদকে দেয়া তালিকা অনুযায়ী ৭১ জনকে পুনর্বাসন করা হচ্ছে। আমাদের পুর্নবাসন করার জন্য স্থানীয় সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পর্যায়ক্রমে বাকিদের পুনর্বাসন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ের পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খান জানান, স্থানীয় সাংসদ মহোদয়ের নির্দেশে পৌর নির্ধারিত ফির মাধ্যমে ১ম ধাপে ৭১ জন হকারকে পুনর্বাসন করা হয়েছে। এই ফি রাজস্ব খাতে যোগ হবে। মূলত মহাসড়কে যানযট নিরসনকল্পে উচ্ছেদকৃত হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম বলেন, আমি যোগদানের পর জানতে পারি খালের ওপর নির্মিত বক্ম ড্রেনে হকারদের পুনর্বাসন করা হবে। সেক্ষেত্রে সাংসদ (এমপি) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন করা হচ্ছে। হকারদের তালিকা আমি যোগদানের আগে করা হয়েছে। তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে দেখা হয়েছে।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি