ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ইবিতে ১৪৩৭ আসন ফাঁকা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনো ১ হাজার ৪৩৭টি আসন ফাঁকা রয়েছে। শূন্য আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৫ নভেম্বরে দ্বিতীয় মেধাতালিকা তালিকা প্রকাশ করা হবে। রোববার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া এসব তথ্য জানিয়েছেন।
 
আইসিটি সেল সূত্রে, গত ৪ নভেম্বর প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ৭ নভেম্বর থেকে। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শেষ হয় ১২ নভেম্বর। এ পর্যন্ত তিন ইউনিটে চারুকলা বিভাগ ব্যতীত মোট ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৫৫৩ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ২২৬ জন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে  ১৮৫ জন ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৪২ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।
 
পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল আম্বিয়া জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দ্বিতীয় মেধাতালিকার ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৬ তারিখে নির্ধারিত। ইন্টারনালি ১৫ নভেম্বরে দ্বিতীয় মেধাতালিকা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
 
মেধাক্রম ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-তে পাওয়া যাবে।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত