১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
প্রীতি / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক