কবির বাহিনীর কবির র্যাবের হাতে গ্রেফতার
রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যা, গণধর্ষণ, অস্ত্র মামলাসহ ২৬টির অধিক মামলার চাঞ্চল্যকর অপরাধের পলাতক আসামি এবং বহুল আলোচিত কুখ্যাত জলদস্যু কবিরকে গ্রেফতার করেছে র্যাব-২। বিভিন্ন নামে পরিচিত ছিল করিব।
র্যাব জানায়, গাংচিল-কবির বাহিনীর মূল হোতা, শীর্ষ সন্ত্রাসী ও জলদস্যু মো. কবির হোসেন ওরফে গাংচিল কবিরকে গ্রেফতার করেছে র্যাব-২। ২০২১ সারের ৩১ ডিসেম্বর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির বাহিনীর মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী মো. কবির হোসেনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে কবির ৫ মাস ১৬ দিন জেলে থেকে গত ১৭ জুন জামিনে বের হয়। জেল থেকে বের হয়ে কবির আবারো ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক অপরাধে জড়িয়ে পড়ে। গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। বর্ণিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-২ মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গতকাল ভোর ৫টায় র্যাব-২-এর একটি আভিযানিক দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী মোঃ কবির হোসেনকে (৪৬) গ্রেফাতর করে। কবিরের পিতার নাম মো. আহম্মদ মল্লিক, গ্রামের বাড়ি ,বরগুনা।গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১টি মোবাইল ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কবির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করে।
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কবির বাহিনী। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় হত্যা, গণধর্ষণ, অস্ত্র, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ সর্বমোট ২৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানায় দুইয়ের অধিক এবং বরগুনা জেলার পাথরঘাটা থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
Link Copied