ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আলমগীর জাহান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:১১
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সদর থানার ওসি একেএম আলমগীর জাহানসহ তিন পুলিশ কর্মকর্তা জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই আসামি গ্রেপ্তারসহ মোটরসাইকেল উদ্ধার, দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার, অন্যান্য ঘটনার আসামি গ্রেপ্তার এবং নাগরিক সেবা মূল্যায়নসহ সার্বিক বিবেচনায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
 
পুরস্কৃত অন্য দুজন হলেন সদর থানার অন্তর্গত সদর ফাঁড়ির এসআই মো. জাহাঙ্গীর আলম ও সদর থানার এএসআই মো. আব্দুল করিম। এছাড়াও ভালো কাজের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসগার আলীকে পুরস্কৃত করা হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
রোববার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এএইচএম আবুদর রকিব তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ সাহীদ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, সদর থানার ওসি একেএম আলমগীর জাহান যোগদানের পর দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা