ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বোচ্চ সমর্থন নিয়ে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন হাজী মোহাম্মদ তাহের


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:৩৯

কুতুবদিয়া আওয়ামী লীগের ইতিহাসে হাজী মোহাম্মদ তাহের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেছেন রাজনৈতিক জীবন। ১৯৭৬ সালে নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজে তার ছাত্র রাজনীতির হাতেখড়ি। ছাত্রাবস্থায় কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন শেষে ফিরে আসেন আবাস ভূমি কুতুবদিয়ায়। দলের দুঃসময়ে তৃণমূল গোছাতে  বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত এ নেতাকে বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমকে সুগঠিত করার জন্য সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় কুতুবদিয়া তৃণমূল আওয়ামী লীগ। 

ঘনিয়ে আসছে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সম্মেলন। সম্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক পদে প্রচারণা চালাচ্ছেন এক ডজনেরও বেশি প্রার্থী। তাদের মধ্যে জনমত জরিপে একধাপ এগিয়ে আছেন হাজী মোহাম্মদ তাহের। 

বেশিরভাগ কাউন্সিলর জানিয়েছেন, হাজী মোহাম্মদ তাহের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান কুতুবদিয়া উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের দুঃসময়ে কাজ করে তিনি নিজেকে বারবার ত্যাগী হিসেবে  প্রমাণ করেছেন। তিনি সব সময় কর্মীবান্ধব রাজনীতি করেছেন। তিনি কখনো পদ-পদবির জন্য রাজনীতি করেননি। তৃণমূলের রাজনীতি করেছেন সুস্থ ধারায়, যে কারণে তার রয়েছে বিশাল কর্মীবাহিনী।

এদিকে সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রচারণা করেও অনেক প্রার্থী তাকে সমর্থন করে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলরবৃন্দ।

সাধারণ সম্পাদক পদে এগিয়ে থাকার বিষয়ে হাজী মোহাম্মদ তাহের বলেন, সব সময় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্যে নিরলসভাবে কাজ করেছি। সব সময় নেতাকর্মীদের সমর্থন ও ভালোবাসা পেয়েছি। কাউন্সিলিরবৃন্দ আমাকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায়। তারা আমাকে উৎসাহ জুগিয়েছে। তাদের অধিকার আদায় ও সম্মান রক্ষার্থে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমি আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে আমাকে তারা বিজয়ের মালা উপহার দেবেন ইনশা আল্লাহ। আমি তাদের কাছে আজীবন ঋণী থাকব, যারা আমাকে উৎসাহ জুগিয়েছেন। আমি তাদের ভালোবাসার কাছে ঋণী। 

এমএসএম / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা