ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ২:৫৬
মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম। এ সময় সদর উপজেলার ৩ শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। 
 
একই দিনে জেলা প্রশাসকের উপস্থিতিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে নগদ অর্থ ( ৬ হাজার) ও ঢেউটিন বিতরন করা হয়। সেই সাথে সদরের ৮ টি প্রাথমিক ও ৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুুল ব্যাগ বিতরণ করা হয়। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজি, সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদে কর্মরত সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত