সদরপুরে ক্রয়ক্রত জমি থেকে উচ্ছেদের পাঁয়তারা
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের কৃষ্ণ মণ্ডলের ডাঙ্গী গ্রামের মৃত লক্ষ্মীকান্ত বিশ্বাসের পুত্র খগেন চন্দ্র বিশ্বাসের ক্রয়কৃত জমি থেকে ওই গ্রামের হাসেম বেপারীর পুত্র কায়েস বেপারী কর্তৃক উচ্ছেদের জন্য হুমকি-ধমকিসহ বিভিন্ন প্রকার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খগেন চন্দ্র বিশ্বাস জানান, ২৬নং কৃষ্ণ মণ্ডলের ডাঙ্গী মৌজার বি,এস ১৭৪৫/২ খতিয়ানের ৩৭৮৩ নং দাগের ৯.২৫ শতাংশ জমি জাহাঙ্গীর আলম বাবুলের নিকট থেকে গত ৬ সেপ্টেম্বর সদরপুর সাব রেজিষ্ট্রি অফিস থেকে সাব কবলা মূলে খগেন চন্দ্র বিশ্বাসের জামাতা পরেশ চন্দ্র বিশ্বাসের নামে রেজিস্ট্রি হয়। জমির মালিক ক্রেতাকে জমি বুঝিয়েও দেন। কিন্তু সম্প্রতি কিছুদিন যাবৎ কায়েস বেপারী খগেন চন্দ্র বিশ্বাস কে জমির দখল ছেরে চলে যেতে বলে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দেয়।
এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে খগেন চন্দ্র বলেন, জমিটি আমার বাড়ির সাথে লাগানো তাই বহু কষ্ট করে আমি জমিটুক আমার মেয়ে জামাইয়ের নামে কিনেছি। কিন্তু জমি কেনার পর থেকে কায়েস বেপারী আমার জমি থেকে বেস কয়েকটি আম গাছের চারা জোর পূর্বক কেটে ফেলেছে। আমার স্ত্রী বাধা দিতে গেলে কায়েস বেপারী অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমার জমিতে থাকা খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিলে আমার স্ত্রী চলে আসে।
এ ব্যাপারে খগেন চন্দ্র বিশ্বাস বেস কয়েক জায়গায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী খগেন চন্দ্র বিশ্বাস। বর্তমানে চরম নিরাপত্তাহীন ভাবে জীবনযাপন করছেন তিনি। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করছেন জমির মালিক খগেন চন্দ্র বিশ্বাস।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’