ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রতি দুজনের একজন জানেই না তাদের ডায়াবেটিস আছে


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:২৪

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. এস আর খান বলেন, প্রতি দুজনের একজন জানেই না তাদের ডায়াবেটিস আছে। বিশ্বে এই রোগটির জন্য ৭৬০ বিলিয়ন ডলার ব্যয় হয়, যা দিয়ে ২৫টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধে খাদ্য গ্রহণে সতর্কতা, নিয়মিত হাঁটা, মানসিক চাপমুক্ত থাকা ও শারীরিক পরিশ্রম করা উচিত।

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল আয়োজিত এক আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা প্রদানকালে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে বিশ্ব ডায়াবক্তবেটিক দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রোগমুক্ত মানবসমাজ গড়তে ও বঙ্গবন্ধুর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা অর্জনের জন্য আমাদেরকে সমাজের সকল শুভ কাজের ডাক্তার হতে হবে। ওষুধ থেকে দূরে থাকার মহাওষুধ হলো নলেজ। নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন একজন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে এবং অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে রাখে।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ডায়াবেটিস আমদের পরিমিতিবোধের শিক্ষা দেয়, যা সব জায়গায় চর্চা করা উচিত। আমাদেরকে নিয়ন্ত্রিত ও সুশৃংখল জীবনযাপন করতে হবে। সর্বোপরি সচেতন হতে হবে। সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শে চললে ভয়ের কিছু নেই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জজ কোর্টের পি.পি. অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান। কনক চৌধুরীর সঞ্চালনায় এসময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশফিকুর রহমান টরলিন ও কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির মেডিক্যাল অফিসার ডা. মোহনা আফরোজ-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত