বিবাহিত, মাদক ব্যবসায়ী, স্কুলছাত্র ও প্রবাসীদের নিয়ে ছাত্রলীগের কমিটি
ফরিদপুর জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন
ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বিবাহিত, মাদক ব্যবসায়ী, কাউন্সিলর প্রার্থী, স্কুল ছাত্র ও প্রবাসীদের নিয়ে করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিয় সরকার।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ৯ নভেম্বর। এ কমিটিতে সভাপতিসহ ১৪ জন বিবাহিত, ৫ জন স্কুলছাত্র, ২ জন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যুক্ত এবং ২ জন প্রবাসী ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এছাড়া ২০২১ সালে ১৯ জানুয়ারি ঘোষিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে থাকা ২ জনসহ সভাপতি ও ২ জন সম্পাদককে বর্তমান কমিটিতে রাখা হয়নি।
সংবাদ সম্মেলন থেকে জেলা ছাত্রলীগের বিতর্কিতদের বাদ দিয়ে প্রকৃত নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, অমিয় সরকার, আশিকুজ্জামান আশিক।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied