ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে নাবিল পরিবহন থেকে গুলি, পিস্তল, চাকুসহ দুই যাত্রী আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৪:৪
 পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশ কোচ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টায় দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার গোহাইল রোড সুত্ররাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৬০) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, দেবীগঞ্জের গাজকাঠি এলাকায় তারা রোববার আসে এবং রাতেই তারা বগুড়ার উদ্দেশ্যে নাবিল পরিবহনের একটি নৈশ কোচে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি পুলিশ নাবিল পরিবহনের নৈশকোচে অভিযান চালায়। এসময় ৭পয়েন্ট ৬৫ মডেলের একটি পিস্তল ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহণ থেকে বগুড়ার দুই ব্যক্তিকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের দাবী এটি বৈধ অস্ত্র। আমরা তাদের লাইসেন্সটি দেখেছি সেটা ভূয়া মনে হচ্ছে। আমরা আরও তথ্য পেয়েছি তাদের বিরুদ্ধে ২০১২ সালে বগুড়ায় একটি চাঁদাবাজির মামলা আছে। এছাড়াও সে হনুমানি ও তক্ষক ব্যবসার সাথে জড়িত। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। মামলা রুজুর পরে আমরা তাদেরকে রিমান্ডে নিবো। আরও তথ্য সংগ্রহ তরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে