দোহাজারীতে রশিদের পরিবারের অত্যাচারে এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভা এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে আসা মৃত আবদুর রশীদের পরিবারের সদস্য শারমিন আকতার, পাখি আকতার, লেদু আকতার এবং রাসেলের নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড, অসামাজিক কাজ, নির্যাতন-অত্যাচার এবং বিভিন্ন মামলা-হামলার প্রতিবাদে মানববন্ধন করছে ডাকবাংলোর এলাকাবাসী। আজ সোমবার (১৪ নভেম্বর দুপুরে উপজেলা দোহাজারী পৌরসভাস্থ ডাকবাংলা কলোনীতে প্রায় ১৫০ পরিবারের সদস্যরা মিলিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় এলাকাবাসীর পক্ষ হতে বক্তব্য রাখেন- স্থানীয় বাসিন্দ ফাতেমা বেগম, জোছনা আকতার, সুফিয়া আকতার, বুলবুল আকতার, নুরুল আলম, মো. তৈয়ব, মো. মানিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই কলোনীতে বসবাস করে আসছি। এখানে প্রায় ১৫০টি পরিবার রয়েছে। যাদের প্রতিটি পরিবারে উপযুক্ত ছেলে-মেয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা মৃত আবদুর রশীদের পরিবারের এক ছেলে ও ৪ মেয়ের নানান অসামাজিক কার্যকলাপে কারণে এবং তাদের অত্যাচার ও মামলা-হামলার প্রতি অতিষ্ঠ করে আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করতে হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডের জন্য এই কলোনীতে এখন বসবাস করা দায় হয়ে গেছে। আজকের এই মানববন্ধন থেকে এই অনৈতিক কর্মকাণ্ড ও হামলার তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান