ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের স্লিপ প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৭-২০২১ বিকাল ৫:১
করোনার কারণে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের পক্ষ থেকে ত্রাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) পৌর শহরের চৌরাস্তায় হোটেল অ্যান্ড রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‘ত্রাণ চাই অথবা স্লিপ চাই’ এই স্লোগানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫০ জন হোটেল শ্রমিককে ত্রানের স্লিপ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।
 
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় হোটেল ও রোস্তোরাঁ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে সম্প্রতি অনলাইনে শুধুমাত্র পার্সেল বিক্রির নির্দেশনা পাওয়ায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। লকডাউনে আয় বন্ধ হয়ে যাওয়ায় তারা ত্রাণের দাবিতে শহরের চৌরাস্তায় জড়ো হতে থাকেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ত্রাণ অথবা স্লিপ বরাদ্দের জন্য স্লোগান দিতে থাকেন তারা। পরে বিষয়টি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের নজরে এলে ১৫০ জন হোটেল শ্রমিকের জন্য একটি করে ত্রাণের স্লিপ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
 
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক আনারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মনসুরসহ অন্যান্য সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়