ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:৫২
জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর মহিলা চালক পালিয়েছে। তবে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়েছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড় নামক স্থানে হাইওয়ে সড়কে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো- শ-০০-০৪৮৬) প্রথমে একটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ভ্যানগাড়িটি। এ ঘটনার পর প্রাইভেটকারসহ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রাইভেটকারের চালক।
 
একপর্যায়ে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড়ে জাহিদুল ইসলামের পার্টেস দোকানে ধাক্কা মারে। ওই সময় জাহিদুল ইসলামের দোকানের সামনে বসে থাকা আব্দুল কুদ্দুস (৬৫) প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে বকশীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আতাউর রহমান জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মালিকের সন্ধানও পাওয়া গেছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান