রাজনগরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার জেলা প্রশাসকের সুপারিশে তাকে বহিষ্কার করা হয়েছে। কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মন্ত্রণালয়। রোববার (১১ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতর এর জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহণকৃত ভূমিতে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। নোটিসপ্রাপ্তির ১০ দিনের মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান ছালেক মিয়ার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু এখনো অফিসিয়ালি কাগজপত্র আমার কাছে আসেনি।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied