সাতকানিয়ায় আপন ভাইয়ের টাকা মেরে খেতে ছোট ভাইয়ের প্রতারণা মামলা দায়ের
বড় ভাইয়ের টাকা ফেরত না দিয়ে উল্টো স্ট্যাম্পের ফটোকপি দিয়ে মিথ্যা মামলা করে আপন বড় ভাইকে হয়রানি করার অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সাতকানিয়ার কেঁওচিয়ার জনার কেওচিয়া এলাকায় একটি টিম সরেজমিন অনুসন্ধানে গেলে এলাকার অন্তত অর্ধশতাধিক লোক এ তথ্য জানান।
বলা হচ্ছিল সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের জনার কেঁওচিয়ার মৃত ছালেহ আহমদের ছেলে আবু সিদ্দিকের ভয়াবহ প্রতারণার কথা। তিনি প্রতারণা করেছেন তাকেই টাকা হাওলাত দেয়া আপন বড় ভাই আবু বক্করের সাথে।
এই বিষয়ে আবু বক্কর বলেন -আমার ছোট ভাই সিদ্দিককে উপকার করতে গিয়ে আমি তার প্রতারণা মামলার শিকার হচ্ছি। শুধু তাই নয়, পৈত্রিক ভিটি থেকেও উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত আবু সিদ্দিক এমনো অভিযোগ জানিয়েছেন বড় ভাই আবু বক্কর।
এদিকে, আবু সিদ্দিকের নাম্বারে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে আবু সিদ্দিকের পক্ষে থাকা আরেক ভাই আবু তাহের জানান, আমার ভাই আবু সিদ্দিক থেকে বক্কর যে টাকা পাচ্ছে ওই টাকা পরিশোধ করা হয়েছে। এখন বক্কর থেকেই সিদ্দিক টাকা পাচ্ছে সেটা সত্য। আর সে বিষয়ে আদালতে মামলাও হয়েছে।
তবে এলাকার অর্ধশতাধিক লোকে জানায়, আবু সিদ্দিক জন্মগতভাবেই টাউট। প্রবাস এবং দেশে অন্তত ৫০ জনের টাকা মেরে সে বর্তমানে পলাতক। অপরদিকে তাকে (সিদ্দিক) উপকার করা আপন ভাই বক্করের সাথে করেছেন প্রতারণা।
এদিকে, স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর ও মাস্টার ফরিদ বলেন, আবু বক্করের টাকা না দিয়ে সিদ্দিক উল্টো একটা প্রতারণা মামলা করে বক্করকে ক্ষতির সম্মুখীন করেছে। এটা চিরন্তন সত্য। আমরা একটা বৈঠকে বসেছি, বৈঠকের সিদ্ধান্তমতে অর্জিনাল স্ট্যাম্প পুড়িয়ে ফেলেছি।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন