মধুখালীতে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ সাধারণ মানুষের টিকা গ্রহণ
ফরিদপুরের মধুখালীতে সারাদেশের ন্যায় বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা প্রদান শুরু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান ইউনিটে উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের শরীরে ভ্যাকসিন পুশ করে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের উদ্বোধন করা হয়। বিকেল ৩টা পর্যন্ত তিন শতাধিক মানুষ করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন টিকা গ্রহণ করেন। এরপর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরগণ ভ্যাকসিন গ্রহণ করেন। দুপুর দেড়টায় সাংবাদিকপত্নী রুখসানা হেলাল টিকা গ্রহণ করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চিনের তৈরি সিনোফার্মার করোনা প্রতিরোধ ভ্যাকসিন ১ হাজার ৬০০ ডোজ পেয়েছি। পর্যায়ক্রমে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা প্রদানে প্রস্তুত আছে।
উপজেলা স্বাস্থ্য মেডিকেল টেকনোলজিস্ট সুজাতা দাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভীন শেফালা ও নার্সিং সুপারভাইজর বেলা রানী দাস টিকাদান কার্যাক্রমে দায়িত্ব পালন করছেন।
এমএসএম / জামান
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ