ফরিদপুরে ১০ কোটি টাকা আত্মসাৎ, মামলা
ফরিদপুরে ৯ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ৭৯২ টাকা অডিট আপত্তির দায় স্বীকার করে মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন পল্লী প্রগতি সহায়ক সমিতির বরখাস্তকৃত সাবেক নির্বাহী পরিচালক অলিয়ার রহমান খান। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুর তাকে (অলিয়ার রহমান) দায় স্বীকার করে তিনটি পৃথক পে-অর্ডারের মাধ্যমে ৩ লাখ টাকা পরিশোধ করতে নিজসহ তিন ওয়ারিশশের (স্ত্রী রহিমা, ছেলে শাতির ইবনে ওয়ালি ও কন্যা ইফফাত আরা ফারজানা) অঙ্গীকারনামায় আদালত কর্তৃক ধার্য তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করায় জামিন প্রদান করেন।
মামলার বাদী ও সংস্থার জেনারেল সেক্রেটারি আব্দুল কুদ্দুস মোল্লা জানান, ইতিপুর্বে এক্সটার্নাল ও ইন্টার্নাল অডিট আপত্তির কারণে তাকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে সংস্থার নিয়মানুযায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হলে তিনি গত ১৮ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
তিনি আরো জানান, তিনটি পৃথক পে-অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি ৯ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯২ টাকা আদালত কর্তৃক ধার্যকৃত তারিখের মধ্যে পরিশোধ করবেন বলে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের কনিষ্ঠ পুত্র শাতিল ইবনে ওয়ালি জানান, তিনি (অলিয়ার রহমান খান) দীর্ঘদিন ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে কোনো ভুল ছিল কিনা তা আমরা নিশ্চিত নই। যেহেতু অডিট আপত্তি তোলা হয়েছে, জামিনে মুক্তির পর বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তাছাড়া অভিযোগকারীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। উভয়পক্ষ বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ট করা হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied