চরফ্যাসনে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মিলিটারির নীর্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ হামলায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসে ঝুলানো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের বরদার হাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরফ্যাসন থানায় ১৮ জনের বিরুদ্ধে অভিযান দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারি।
অভিযোগ সুত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর ছেলে জাকির হোসেন সমর্থকদের নিয়ে নির্বাচনী অফিসে বসা ছিল। এমন অবস্থায় হঠাত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরে আলমের ভাইসহ ৭০ থেকে ৮০ জন লোক দেশীয় অস্ত্র সহ অফিসে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
স্বতন্ত্র প্রার্থী কাশেম মেলেটারি অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী নুরে আলম নিজের পরাজয় নিশ্চিত জেনে কয়েকদিন ধরে আমার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। আজ আমার অফিসে হামলা-ভাঙচুর করেছে। এসবের জবাব আছলামপুর ইউনিয়নের সাধারণ মানুষ ২৮ নভেম্বর ভোটের মাধ্যমে দিবে বলেও জানান আবুল কাশেম মিলিটারি।
অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরে আলম বলেন, আনারস মার্কার নির্বাচনী অফিস কে বা কাহারা ভাংচুর করেছে আমার জানা নেই। আমাদের লোকজন সহ আমরা ৫নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে ছিলাম।
চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারির স্বাক্ষরিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
Link Copied