মিরসরাইয়ে শ্রমিক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাই বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের রাজকুমার কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় এবং নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পিন্টু, নুর নবী দুলা, শামসুল হক, রবিউল হক, আক্তার কোম্পানি, তাজুল ইসলাম প্রমুখ।
এতে রামগড়, হেয়াকো, মাটিরাঙা, জালিয়াপাড়ার শাখাসহ অনেক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শ্রমিক সমাবেশে বিভিন্ন দাবি উত্থাপন করেন শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জীবনযাপন অনেক কষ্ট হয়ে গেছে। ন্যায্য ভাড়া নির্ধারণ, মহাসড়কের বাইপাস ব্যবহার। এছাড়া বিভিন্ন হয়রানি রোধ করতে সমাবেশ থেকে অনুরোধ করেছেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, শ্রমিকরা হচ্ছে সমাজ উন্নয়নের সহায়ক। কিন্তু বর্তমান সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি এসব মাদক কারবারিকে বয়কট করতে বলেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত