নাচোলে আম চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩)। তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের একপর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি- মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরো জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে, তাদেরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন