বিদ্যুৎস্পৃষ্টে সদ্যবিবাহিত যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে সদ্যবিবাহিত আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবকের। নিহত যুবক লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের নায়েব আলীর ছেলে। বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে রাস্তার পাশে ভেঙ্গে যাওয়া বিদ্যুতের বাশেঁর খুঁটি মেরামতের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয় লোকজন উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ থেকে ১৯ দিন আগে নিহত আশরাফুল বিয়ে করেন। আশরাফুলের এ মৃত্যুতে তার পরিবার-পরিজন, নববিবাহিতা স্ত্রী, আত্মীয়সজন, এলাকাবাসী মর্মাহত। এ মৃত্যতে তার স্ত্রী ও পিতা-মাতার কান্নায় আকাশ যেন ভারি হয়ে গেছে। এ হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই তারা মানতে পারছে না। তার স্ত্রী বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
হাতীবান্ধা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, মেডিকেলে আসার আগে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার