ফরিদপুরে জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (র.)-এর উত্তরসূরি, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে আগামী ৩০ নভেম্বর ফরিদপুর জেলার সকল উপজেলায় ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। আসন্ন জলসা বাস্তবায়ন করার লক্ষ্যে বুধবার (১৬ নভেম্বর) জেলা জাকের পার্টির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক আঃ কুদ্দুছ, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মশিউর রহমান জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে ৩০ নভেম্বর দেশবাসীর শান্তি কামনায় ফরিদপুর জেলার সকল উপজেলায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টি মানুষের বিপদ-আপদে সব সময় পাশে থাকে। তিনি এসময় উপস্থিত নেতাকর্মীদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জলসা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied