ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা
ফরিদপুরের নগরকান্দায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিটসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখের (৭৮) সাথে পার্শ্ববর্তী কল্যাণপট্টি গ্রামের মো. মিন্টু ফকিরদের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত (১৪ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ তার ফসলি জমিতে কাজ করতে গেলে মিন্টু ফকিরের ছেলে নাজমুল ফকির (১৬) ও তার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায় ও পরিবারের সদস্যদের মারপিট করে। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮), তার স্ত্রী মোসা. রোকেয়া বেগম (৫৮) ও কন্যা মোসা. রুশি আক্তার (২০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও বিচার দাবি করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
অভিযুক্তরা পলাতক থাকায় কোনো বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied