ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শরীয়তপুরে ৫৪তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৬:৩৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় ৫৪তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. আবু আলেম মাতবর এর সঞ্চালানায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা এক আলোচনা সভা ও ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে, তাঁদের পথ চলার পাথেয়, এক মাত্র অবলম্বন প্রতীক স্মার্ট ক্যান ও সাদাছড়ি বিতরণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইঊব আলী হাওলাদার। সভাপতি মো. আইউব আলী হাওলাদার স্বাগত বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রীর কাছে চারটি দাবি বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো- ১. সংস্থার প্রধান কার্যালয় ৬-অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা – ১২১১, এর বাড়িটি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূলে বরাদ্ব প্রদান করা । ২. যোগ্যতার ভিওিতে দৃষ্টি প্রতিবন্ধী  ব্যক্তিদের কর্মসংস্থান এর ব্যবস্থা করা। ৩. প্রতিবন্ধীর ভিক্ষাবৃদ্ধি দূরীকরণের জন্য তাকে বা তার পরিবারের যে কোন এক জনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃওি থেকে মুক্ত করা । ৪. দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি আধাসরকারি স্বায়ওশাসিত ও ব্যক্তিগত হসপিটাল বা ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারে তাহার ব্যবস্থা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর সদর সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা কার্যালয় মো. নজরুল ইসলাম।

 আরো উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামান / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ