পাথরঘাটায় স্টেপ-এর আর্লি এ্যাকশন প্রোটোকল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় স্টেপ প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড়ের আর্লি এ্যকশন প্রোটোকল বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্টেপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী রায় মিতা কর্মশালায় বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: অরবিন্দু দাস, উপজেলা পিআইও মোকসেদুল আলম, স্যাপ বাংলাদেশের স্টেপ প্রকল্পের ফাইন্যাস ও এডমিন অফিসার শহিদুল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল। এছাড়াও কৃষি, মৎস্য এবং প্রানীসম্পদ দপ্তরে বিভিন্ন শ্রেনির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় ঘূর্ণিঝড়ের আগাম সাড়াদান বা আর্লি একশন নিয়ে আলোচনা হয়। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাওয়ার পর থেকে ঘূর্ণিঝড়ে আঘাত হানা পর্যন্ত সময়ে কি কি আগাম কার্যক্রম গ্রহণ করলে মানুষের ক্ষতির পরিমান কম হবে তা নিয়ে আলোচনা করা হয়। স্টেপ প্রকপ্লটি ইকো এর আর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও স্যাপ বাংলাদেশ পাথরঘাটায় বাস্তবায়ন করছে।
কর্মশালায় উপস্থিত কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ সেক্টরের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়ার পর থেকে দুর্যোগ সংগঠিত হওয়া সময়কাল পর্যন্ত তাদের করণীয় কাজগুলো প্রাক প্রস্তুতিমূলক কাজ , প্রস্তুতি মূলক কার্যক্রম (ঘূর্ণিঝড় আঘাত হানার ৪ থেকে ৫ দিনের মধ্যে করণীয়) এবং আগাম সারাদান কার্যক্রম (২থেকে ৩ দিনের মধ্যে করণীয় বিষয়ে) আলোচনা করে তালিকাভুক্ত করেন।
কর্মশালায় পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, ঘূর্ণিঝড় বা দুর্যোগে ক্ষতি কমিয়ে আনতে সচেতনতার বিকল্প নেই। দুর্যোগের সংকেত পাওয়া মাত্র প্রাক প্রস্তুতি ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সঙ্গে সঙ্গে আগাম সাড়াদান কার্যক্রমে অংশ নিয়ে দুর্যোগ কমিয়ে আনা সম্ভব। সেভাবেই জানমালের পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে।
এমএসএম / এমএসএম
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা
পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন
Link Copied