ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে মেধা তালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৮ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন এবং ‘সি’ ইউনিটে ৪৩২ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে (https://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুরা মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।
দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে ১৮ নভেম্বর দুপুর ১২ টা হতে ২১ নভেম্বর রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে।
এছাড়া মূল কাগজপত্র জমার ক্ষেত্রে ১৯ নভেম্বর হতে ২২ নভেম্বর (প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৪ টা)-এর মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে।
উল্লেখ্য, মেধা তালিকা দেখতে ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক