ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তীব্র গ্যাস সংকট হাটহাজারীতে, সীমাহীন দুর্ভোগ সাধারণ জনগন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ৩:৫৫

কোনা নোটিশ ছাড়াই রান্নার জন্য অত্যাবশ্যকীয় গ্যাস সংকটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাটহাজারী পৌরসদর সহ কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কয়েক হাজার গৃহিণী। প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ঘোষণা বা নোটিশ ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধের কারনে এ দুর্ভোগ।গ্যাস না থাকায় অনেকের রান্নাঘরে চুলা জ্বলছে না। তাই পরিবারের জন্য রান্না করা কঠিন হয়ে পড়েছে এলাকার প্রতিটি বাসায়। আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকটের কারনে নাভিশ্বাস হয়ে উঠেছে গৃহিণীদের।একদিকে দুর্ভোগ অন্যদিকে টাকা গুনতে হচ্ছে ডাবল।গ্যাস না থাকার কারনে সকাল ৮থেকে দুপুর ৩টা পর্যন্ত সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে অনেকের। আবার অনেকেই এক বেলা রান্না করে তিন বেলা খেতে হচ্ছে। সরেজমিনে গিয়ে শাহজালাল পাড়া কয়েকটি ভবনে ঘুরে দুপুর আড়াইটা পর্যন্ত চুলাই গ্যাস দেখা যায়নি।গত চার মাস ধরে এ দুর্ভোগে কয়েকবার গ্যাস সরবরাহ কর্তৃপক্ষকে জানালেও নাকি কোন সুরাহা পাইনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভবন মালিক জানান।

এদিকে সকাল থেকে গ্যাস সংকট থাকায় আবাসিক এলাকার পৌরসদরের শাহজালাল পাড়া,কামালপাড়া,দেওয়ান নগর, শায়েস্তা খা পাড়া,কলেজ গেট এলাকার বাসা বাড়িতে রান্নাবান্নার কাজ প্রায় বন্ধ।বেলা ৪টা হলে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে অনেক পরিবার। আবার কেউ রান্না করতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। কিন্তু প্রতি মাসে গ্যাসবিল আদায় করতে হচ্ছে। দুই দিকের খরচে হিমশিম খাচ্ছে হাজার হাজার পরিবার।

স্থানীয়দের অভিযোগ, হাটহাজারী পৌরসভার কামাল পাড়া,শাহজালাল পাড়া, শায়েস্তা খাঁ পাড়া,এগারো মাইল,দেওয়ান নগর,বাসস্টেশন,হাটহাজারী বাজার কলেজ গেট সহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলাকাগুলোতে হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহজালাল পাড়ার কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েকমাস ধরে বিনা নোটিশে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে।প্রতি মাসেইতো লাইনের গ্যাসের টাকা পরিশোধ করছি,কোন বকেয়া রাখিনি,গ্যাস ব্যবহার না করেও টাকা দিতে হচ্ছে আবার বিকল্প সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতে হচ্ছে যেন আজব দেশে বসবাস।বর্তমান নাজুক পরিস্থিতিতে দুই দিকে কি ভাবে টাকা খরচ করব।দ্রুত এ দুর্ভোগের সমাধন চাই আমরা।

কর্ণফুলি গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম প্রকৌশলী মো.আহসান হাবিব মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সারা দেশে গ্যাস সংকট। হাটহাজারীতে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে সেটা জানা নাই। আপনার মাধ্যমেই শুনেছি দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক