বরগুনার পাথরঘাটায় মডেল মসজিদ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাঁচবার কাজ বন্ধ হওয়ার পর আবারো নিম্নমানের কাদামিশ্রিত পাথর ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ করার অভিযোগ উঠেছে। কাজের সিডিউলকে তোয়াক্কা না করে নিয়মবহির্ভূতভাবে এ নির্মাণকাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খোদ উপজেলা পরিষদের চত্বরে এমন কাজের কারণে মসজিদ ভবনের স্থায়িত্ব ও মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। এর আগে পাঁচবার নির্মাণকাজ বন্ধ করে দেয়ার সত্যতা স্বীকার করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে সরেজমিন পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, গণপূর্ত বিভাগের প্রতিনিধি মো. শরিফুল ইসলামের উপস্থিতিতেই সকাল থেকে নিম্নমানের সিলেটের চান বালু ও নিম্নমানের কাদামিশ্রিত পাথর দিয়ে ডালাইয়ের কাজ চলছে। এ মিশ্রন দিয়েই সকাল থেকে মডেল মসজিদের ভিম ঢালাইয়ের কাজ করে যাচ্ছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয় কাউন্সিলর আবুবকর সিদ্দিক কাদা মাটির সংমিশ্রিত বালু ও পাথর দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ করলে তত্কালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ কাজ বন্ধ করে দেন। তিনি জানান এর আগেও একই অভিযোগ ও নকশা অনুযায়ী কাজ না করার কারণে পাঁচ বার কাজ বন্ধ করে দেয়া হয়।
কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন জানান, সরকারের মেঘা প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। সেই কাজেও অনিয়ম এটা গ্রহণযোগ্য নয়।
এ ব্যাপারে বরগুনা গণপূর্ত বিভাগের ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. শরিফুল ইসলাম জানান, কাজে কোন অনিয়ম হচ্ছে না। তারা নিয়মের মধ্যেই কাজ করে যাচ্ছেন। তিনি দাঁড়িয়ে থাকার পরেও কাদা মিশ্রিত পাথর দিয়ে কিভাবে ঢালাইয়ের কাজ চলছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সধোত্তর দেননি।
পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্তাধিকারী তানভীর হোসেন দিপু মুঠোফোনে জানান, তারা সকল কিছু দেখে নিয়মের মধ্যেই শুরু থেকে কাজ করে আসছেন এবং কোন অনিয়ম করছেন না। একই অভিযোগে এর আগে ৫ বার কাজ বন্ধ হয়েছে বর্তমানেও সেই অভিযোগ পাওয়া গেছে তাহলে কিভাবে নিয়মের মধ্যে থেকে কাজ করছেন এমন প্রশ্ন করা হলে পরে এসে দেখা করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, অনিয়মের কারনে এর আগের এই মডেল মসজিদের কাজ বন্ধ করা হয়েছিল । আবারো একই ভাবে অনিয়ম করে যাচ্ছে তারা। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ব্যাপারে সুপারিশ করবো।
এমএসএম / জামান
বরগুনায় জমি বিরোধের জেরে,১৪ লাখ টাকার পানের বরজ ধ্বংস
পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিক উপলক্ষে পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার মাধবপুরে ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
Link Copied