কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
দীর্ঘ সাত বছর পরে অনুষ্ঠিত কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে গোপন ব্যালটের মাধ্যমে আনারস প্রতীক নিয়ে ১৫৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আওরঙ্গজেব মাতবর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমিজ আহমেদ কুতুবী ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৪ ভোট। অন্যদিকে ৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ তাহের। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বি,কম পেয়েছেন ৬১ ভোট।
বৃহস্পতিবার (১৭নভেম্বর) সকালে কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ এর মাঠে আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফার ও আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশার যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি যথাক্রমে- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, পেকুয়া-চকরিয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলমসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিকেলে জেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
পরে মোঃ রমিজ আহমদ কুতুবীকে ১নং সহ-সভাপতি, মোঃ আসাদৌল্লাহ চৌধুরীকে সহ-সভাপতি, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied