ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:২০

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে সমাবেশস্থল গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তার দুই দিন আগ থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের মধ্যে অনেকেই বন্ধু, মেস, হোটেল ও আত্মীয়ের বাসায় উঠেছেন। অনেকেই আবার সমাবেশস্থলে অস্থায়ী প্যান্ডেলে অবস্থান নিয়েছেন। সেখানেই তাদের জন্য রান্না ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আসা বিএনপির নেতাকর্মীরা বলছেন, অনেক বাধার সম্মুখীন হয়ে ২০০ জনের একটি দল বৃহস্পতিবার রাতে সিলেটে এসেছে। রাতে সমাবেশস্থলেই ঘুমিয়েছেন তারা। সকালে তাদের জন্য দলের পক্ষ থেকে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বাবুর্চি শাহ আলম জানান, সকালে প্রায় ৩ হাজার লোকের জন্য খিচুড়ি রান্না করেছি। এখন দুপুরের জন্য আরও ৬ হাজার লোকের জন্য রান্না করছি। এরপর রাতেও আবার রান্না করব।

উল্লেখ্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও ৩টি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ