তাড়াশে ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালা ব্যস্ত
সিরাজগঞ্জের তাড়াশে শীতের শুরুতেই ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালার ব্যস্ততা বেড়েছে। ১৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার পৌর সভার সদরের পশ্চিম পাড়ায় ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালা সোলায়মান হোসেনকে এমনটাই দেখা গেছে। সোলায়মান হোসেনের বাড়ী সলঙ্গা থানার হরিণচড়া গ্রামে। তিনি মেশিনের সাহায়্যে বাড়ী বাড়ী গিয়ে ফেরি করে চাউল দিয়ে ঝুড়ি তৈরী করে দিচ্ছেন। ওই পাড়ার ছেলে ও মেয়েরা নিজ বাড়ী থেকে চাউল এনে ঝুড়ি বানিয়ে নিচ্ছেন। গরম গরম তৈরী ঝুড়ি খেতে ভালই মজাদার বলে ব্যক্ত করেছেন ঝুড়ির গ্রাহকরা।
এ ব্যাপারে ঝুড়ি তৈরী ফেরিওয়ালা সোলায়মান হোসেন বলেন, বাড়ী বাড়ী গিয়ে মচমচে ও গরম ঝুড়ি তৈরী করে দিতে চেষ্টা করছি। তিনি বলেন ১ কেজি চাউলের ঝুড়ি তৈরী করতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে। কেজি প্রতি ৪০ টাকা করে মুজুরী নেই। এতে আমার ১ ঘন্টায় প্রায় ৪শ টাকা আয় হয়। খরচ বাদে ২শ থেকে ২শ৫০ টাকা থাকে। মোট কথা মানুষের দ্বারে দ্বারে সেবা দিতেই এই কাজ করছি।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার