দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে(১) এক কেজি গাজা ও ব্যাটারি চালিত পাখি ভ্যান সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। ১৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামস্থ জনৈক মুকুল হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) আহম্মেদ আলী বিশ্বাস, এ এস আই(নি:) মো: তুহিন হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামস্থ জনৈক মুকুল হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)কে। তার কাছ উদ্ধার করা হয় একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান। পাখি ভ্যানের নীচে খাচার মধ্যে হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে মাদক এক কেজি গাজা উদ্ধার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস