ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলা ও সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশ গ্রহণ করে।
প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া, ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।
শোভাযাত্রা ও মেলা স্টল পরিদর্শন আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাহাতুন জান্নাত মৌলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. এমদাদুল হক প্রমূখ।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত