সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্য সুমনের পরিবারের পাশে তার সহপাঠীরা
সিলেটে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্য সুমন সিংহের পরিবারকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও উপহার সামগ্রী প্রদান করেছে তার সহপাঠীরা। শুক্রবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জপলার পাড়স্থ সুমনের বাড়িতে এসে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তার সহপাঠীরা। এ সময় উপস্থিত ছিলেন ২০১৩ ব্যাচে বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জে ভর্তি হওয়া নিহত সুমনের সহপাঠী মোঃ রাজু আলম,মোঃ জীবন আহমদ তালুকদার, জহিরুল ইসলাম,পাবেল মিয়া, তারেক আজিজ, আলাল মিয়া, শুক্কর আলী, হাসান আলী, সিলেট কমলগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান সাদেক সহ স্থানীয় সাংবাদিকরা। উল্লেখ,গত ০১ নভেম্বর রাতে মোটরসাইকেল যোগে সিলেট জালালাবাদ থানার শিব বাজার ফাঁড়িতে যাওয়ার পথে এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন পুলিশ সদস্য (কনস্টেবল) সুমন সিংহ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড