দেবীগঞ্জে তক্ষকসহ ৪ পাচারকারী আটক
পঞ্চগড়ে ক্রেতা সেজে তক্ষক কিনতে গিয়ে ৪জন পাচারকারীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ।
দেবীগঞ্জ থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে ঘটনাস্থলে উপস্থিত হন। এইসময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সাথে কথা হলে তারা তক্ষকটির মূল্য ৩ কোটি টাকা দাবি করে। এ পর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ ৪জনকে আটক করেন। এই সময় পাচারকারী দলের শাহীন নামের এক সদস্য পালিয়ে যায়।
আটক ৪ পাচারকারী হল- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরি এলাকার লালু মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৪০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মনিপাড়া এলাকার সমারু চন্দ্রের ছেলে দেবারু চন্দ্র (৩৫), পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বেশ আগে থেকে তক্ষক পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ ৪জনকে আটক করা হয়েছে। আটককৃত সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
জামান / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ