ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবি প্রকৌশলীর ফোনালাপ ফাঁস, বিচার দাবিতে অফিস ভাংচুর-স্মারকলিপি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৩:৩৮

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে অজ্ঞাত এক ছাত্রীর অশালীন ফোনালাপ ভাইরাল হয়েছে। গত ১৫ নভেম্বর রাতে ৬ মিনিট ২১ সেকেন্ডের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিওটি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের বলে অভিযোগ ওঠে। এতে খুশি করতে পারলে পড়ালেখা শেষে ওই ছাত্রীকে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দেন টুটুল। পরে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৯ নভেম্বর) সকালে টুটুলের বিচার দাবিতে প্রধান প্রকৌশলীর অফিস ভাংচুর, অফিসের প্রধান ফটকে তালাসহ উপাচার্য বরারব স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় এক ঘন্টা অফিসে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে প্রধান প্রকৌশলীকে। পরে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

তথ্যমতে, গত ১৫ নভেম্বর রাতে ‘ইবির নিউজ’ নামে ফেসবুক আইডি থেকে প্রকৌশলী টুটুলের ৬ মিনিট ২১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অডিও ফাঁসের তিন দিন পেরোলেও কর্তৃপক্ষ অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে কোনো ধরনেম ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকৌশল ভবনের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ অবস্থান করে প্রধান প্রকৌশলীর অফিসে গিয়ে অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বিষয়টি প্রক্রিয়াধীন বললে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে প্রধান প্রকৌশলীর অফিস ভাংচুর করেন। পরে তাকে রুমের মধ্যে রেখেই অফিসের নিচেতালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় ১ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে তাকে। পরে একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ অবস্থান করে দুই সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এ সময় অভিযুক্ত টুটুলের স্থায়ী বহিস্কারের দাবি করেন তারা।  

স্মারকলিপিতে তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টুটুলের ৬ মিনিট ২১ সেকেন্ডের আপত্তিকর অডিও ক্লিপ ফাঁস হয়, যা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বিব্রত করছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিনষ্ট করছে। এছাড়া এর আগেও ২০১৩ সালে কুষ্টিয়ার এক শিক্ষক কর্তৃক ছাত্রীদের গোপন ভিডিও ধারণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হলে তিনি গ্রেফতার হন ও তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক বলেন, প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী আমার অফিসে এসে দ্রুততম সময়ের মধ্যে আমাকে প্রকৌশলী টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে আলমারির কাচ ভাংচুর করে ও দরজায় লাথি মারে। এ সময় তারা ভবনের প্রধান ফটকে তালা দেয়। এতে আমি প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ থাকি। পরে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করলে শিক্ষার্থীরা এসে তালা খুলে দেয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার বিস্তারিত বিবরণসহ প্রকৌশল অফিসকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতি / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন