তিতাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধকল সয়ে আগাম বাঙ্গি চাষে সফল সাত্তার মিয়া
কুমিল্লার তিতাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় পানিতে তলিয়ে যাওয়া জমিতে উঁকি দিচ্ছে লাখ টাকার বাঙ্গি। আশা ছেড়ে দেয়া জমিতে এমন ফলন আসায় কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রতিদিনই বাজারে বিক্রি হচ্ছে আগাম জাতের এ বাঙ্গি। ধরনভেদে প্রতিটি বাঙ্গি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার ঐচারচর গ্রামের কৃষক মো. সাত্তার মিয়া তার জমি থেকে বাঙ্গি সংগ্রহ করছেন। সবুজ গালিচার মাঝ থেকে খুঁজে খুঁজে পরিপক্ব বাঙ্গি গাছ থেকে কেটে জমির পাশে এনে ঝুড়িতে রাখছেন।
কৃষক মো. সাত্তার মিয়া জানান, প্রতি বছরই আমি কম-বেশি বাঙ্গি চাষ করে থাকি। গত বছর যথাসময়ে বাঙ্গি চাষ করলেও এবার ২ বিঘা জমিতে আগাম জাতের বাঙ্গি চাষ করেছি। কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের সময় যখন জমিটি পানিতে তলিয়ে যায়, তখন খুব কষ্ট লেগেছিল। না জানি ক্ষেতটা শেষ হয়ে যায় কি-না এই ভেবে। আল্লাহ রহমত করেছের, এক দিনে পানি নেমে যাওয়ায় তেমন ক্ষতি হয়নি। কৃষি অফিসের পরামর্শে আমি শুধু তিতা পোকার ওষুধ দিয়েছি। চারা তৈরি থেকে জমি প্রস্তুতসহ প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার বাঙ্গি বিক্রি করেছি। আগামী দুই মাসে আরো লাখখানেক টাকা বিক্রি হবে। বর্তমানে এক একটি বাঙ্গির সাইজ অনুসারে ২০০ থেকে ৪০০ পর্যন্ত বিক্রি হচ্ছে।
কালাই গোবিন্দপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, গত ২৪ অক্টোবর সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে মাঠ জরিপে ঐচারচরের মাঠে যাই। গিয়ে কৃষক সাত্তার মিয়ার বাঙ্গির জমি দেখে সত্যিই খুব খারাপ লেগেছিল। পানিতে তার জমিটি তলিয়ে যায়। কষ্টে আবাদ করা জমির দিকে তাকিয়ে সাত্তার মিয়া দীর্ঘশ্বাস ফেলছিলেন। তখন তার চোখ দুটি ছলছল করছিল। সাধারণত কুমড়াজাতীয় গাছ ১ দিনের বেশি দাঁড়ানো পানি সহ্য করে না। ফলে গাছ নেতিয়ে মারা যায়। জমির অবস্থা দেখে আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। কথায় আছে- রাখে আল্লাহ্ মারে কে?। অবশেষে দ্রত পানি নেমে যাওয়ায় তার জমিতে আশানুরূপ ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন জানান, তিতাসের যে কয়জন প্রথম শ্রেণির কৃষক আছেন, সাত্তার মিয়া তাদের মধ্যে অন্যতম। কৃষির প্রতি তার প্রবল দুর্বলতা রয়েছে। এবার পলি ব্যাগে চারা করে ওই চারা জমিতে রোপণ করেছেন। পানি নেমে যাওয়ার পর জাবপোকার আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছিল।
প্রীতি / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ