ঝিনাইদহে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
ঝিনাইদহে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম ও জেলা প্রশাসক মনিরা বেগম।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা খানম এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশিকুর রহমান বপিএম,পিপিএম (বার), ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি )রথীন্দ্র নাথ রায়,সহ অন্যান্যরা বক্তব্য
রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা, গোপনীয় শাখা, আইসিটি শাখা ও ই-সেবা কেন্দ্র) মোঃ শরিফুল হক।উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইদহ সদর শারমিন আক্তার সুমী প্রমূখ। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭০টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শন করছে।
প্রীতি / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু