ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় আর্জেন্টিনা ভক্তের দোকানজুড়ে পতাকার বেষ্টনী


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১:২২
শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। এ মাসেই মসেই কাতারে শুরু বিশ্বকাপ ফুটবল খেলে। তারই ঢেউ ছড়িয়ে পড়েছে শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে। খেলোয়াড়দের উৎসাহ জোগাতে যেমন মাঠের গ্যালারিজুড়ে থাকবে লাখ লাখ দর্শক, তেমনি বাইরেও তার কমতি নেই। এ খেলায় বাংলাদেশ অন্তর্ভুক্ত না হলেও দেশের ফুটবলপ্রিয় ভক্তরা একেকজন একক দলের সমর্থন নিয়ে মেতেছে প্রিয় দলের জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার-ফিষ্টনের রঙে। তবে প্রিয় দলের এক ভক্ত তার ব্যবসা প্রতিষ্ঠান রং তুলির আঁচড়ে সাজিয়েছে তুলেছে। সেই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের আনারুল ইসলাম ওরফে আনা।
 
 আর্জেন্টিনা দলের একজন ভক্ত ও সমর্থক হওয়ায় সে দেশের পতাকার রঙে দোকান সাজিয়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। তাতে একজন ফুটবল প্রেমি  হিসাবে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। তার দোকান দেখতে প্রতিদিন ভীড় করছেন দূর দূরান্তের মানুষ। 
 
জানা গেছে, পেশায় ব্যবসায়ী আনার শৈশব থেকেই আর্জেন্টিনার সমর্থক। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামে। বাড়ির পাশেই ব্যবসা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটি নীল-সাদা রঙে রাঙিয়েছেন তিনি, যা সহজেই নজর কাড়ছে সবার। ইতোমধ্যে ‘আর্জেন্টিনা দোকান’ হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
 
স্থানীয়রা জানিয়েছেন, হল্ট স্টেশন সংলগ্ন আনারুল স্টোর প্রিয় দলের পতাকার আদলে পুরো দোকান রাঙানো এটিই প্রথম, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ।
 
আনারুল ইসলাম ওরফে আনা বলেন, আমি ও এলাকার কিছু আর্জেন্টিনা ভক্ত মিলে এই ব্যতক্রমী উদ্যোগ নিয়ে পুরো দোকানটাই সাজিয়েছি আর্জেন্টিনার পতাকায়। বিশ্বকাপ ফুটবল খেলা আমার প্রিয় খেলা। এই দলের পতাকার রঙে যদি রাঙাই তাহলে অনেক ভালো লাগবে।
 
আনার আশা, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং তার প্রিয় খেলোয়াড় মেসির হাতে সোনালি ট্রফি উঠবে। সবাইকে নিয়ে প্রিয় দলের খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থাও করবেন বলে জানান তিনি। 

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন