ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে আগাম জাতের ধান কেটেই আলু-সরিষা চাষে ব্যস্ত কৃষকরা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৩:৯
চলতি মৌসুমে নওগাঁর আত্রাই উপজেলায় প্রায় ১১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম জাতের ধান কেটেই আলু-সরিষাসহ বিভিন্ন রবিশস্য আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে। 
 
ইতোমধ্যে আগাম জাতের ধান কাটার পর উপজেলর কৃষকরা আলু, সরিষা, পেঁয়াজ,র সুন রোপণ শুরু করেছেন। কর্মকর্তারা বলছেন, গত মৌসুমে কৃষকরা সরিষা চাষ করে প্রতি বিঘা জমি থেকে প্রায় ২৫ হাজার টাকা লাভ করেছেন। সে লক্ষ্যে আগাম জাতের ধান রোপণ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় ইতোমধ্যে কৃষকরা সরিষা, আলুসহ বিভিন্ন রবিশস্য রোপণ শুরু করছেন। 
 
আত্রাই উপজেলার বিলগলীয়া গ্রামের কৃষক দুলাল ইসলাম বলেন, গত মৌসুমে মাত্র আড়ই বিঘা জমিতে সরিষা আবাদ করেছিলাম। কিন্তু সরিষা আবাদে যে পরিমাণ লাভ হয়েছে তা দেখে এবার প্রায় ২৫ বিঘা জমিতে সরিষা লাগিয়েছি।
 
ধুলাউড়ীর কৃষক আব্দুর মালেক বলেন, গত বছর তিন  বিঘা জমিতে সরিষা চাষ করে প্রায় ৬০ হাজার টাকা লাভ হয়েছে। এবার প্রায় ৫বিঘা জমিতে সরিষা চাষ করেছি। 
 
সাহেরগঞ্জ কাজীপাড়ার কৃষক বাচ্চু খান বলেন, গত বছর সরিষা চাষে যে লাভ হয়েছে, এর আগে ধান আবাদ করে কোনোভাবেই সম্ভব হয়নি। তাই এবার আগাম জাতের ধান রোপণ করেছিলাম। ধান কেটেই প্রায় সাড়ে ৮ বিঘা জমিতে সরিষা লাগিয়েছি। আসা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ফলন এবং দাম দুটোই ভালো পাওয়া যাবে। 
 
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাওছার হোসেন বলেন, এ মৌসুমে উপজেলায় ভুট্টা ৪ হাজার ৭২৫ হেক্টর, সরিষা ২ হাজার ৫৮৫ হেক্টর, আলু ২ হাজার ৭৩৫ হেক্টর এবং পেঁয়াজ, রসুন, চীনা বাদামসহ মোট ১১ হাজার ৩২০ হেক্টর জমিতে বিভিন্ন রকমের রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সরিষা, আলু, ভুট্টাসহ বেশকিছু রবিশস্য রোপণ শুরু করেছেন কৃষকরা।
 
তিনি বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা আরো বাড়তে পারে। এক্ষেত্রে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান