সামাজিক বন্ধন সুদৃঢ় করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন
সামজিক বন্ধন সুদৃঢ় করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অপরিসীম। গরীব-অসহায় মানুষকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানবিক সেবা প্রদানসহ গ্রামের যে কোনো সমস্যায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। সু-শৃঙ্খল ও ঐক্যবদ্ধ যুবসমাজই পারে একটি জাতীকে সুপ্রতিষ্ঠিত করতে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ ও মাদক নির্মূলে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা সামান্য কিছু নিয়ে মারামারি-হানাহানি করবে আমি তাদের সাথে নাই। যারা এমনটি করবে তাদেরকেও আমার প্রয়োজন নেই। মানব সেবার অন্যতম মাধ্যম হলো রাজনীতি ও নির্বাচিত জনপ্রতিনিধি।
আমি রাজনীতি করি মানবসেবার উদ্দেশ্যে। আজকের এ অবস্থানে আসার পেছনে আমার পিতা-মাতাসহ এলাকাবাসীর প্রচুর অবদান রয়েছে। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকায় প্রচন্ড ব্যস্ততার কারণে আপনাদের সাথে সময় অতিবাহিত করা সম্ভব হয়না বলে দুঃখ প্রকাশ করছি। তবে, আমার মনটা পড়ে থাকে এ অজপাড়াগাঁয়ে আপনাদেরই কাছে। শীতকালীন আবহে আপনাদের সাথে এমন একটি সুন্দর সামাজিক অনুষ্ঠানে থাকতে পেরে বেশ ভালো লাগছে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আরো বহুদূর যেতে চাই’।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরা গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত শীতকালী প্রীতিভোজ ও আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দিন এসব কথা বলেন। এ সময় তিনি চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধ্যম চাঁন্দিশকরায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফুয়াদ বিন জামাল, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা শামসুল হক বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ উল্লাহ পাটোয়ারী।
চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগ নেতা আদর মুহুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মো: সানি চৌধুরী, পৌর যুবলীগ নেতা লিমন, মহিন উদ্দিন, মো: সোহাগ, মো: সৈকত পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার