৪৪তম বিশ্ববিদ্যালয় দিবসে ইবি কর্তৃপক্ষের নানান কর্মসূচি
নানান চড়াই-উতরাই পেরিয়ে আগামী ২২ নভেম্বর প্রতিষ্ঠার ৪৪বছরে পদার্পণ করবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২২ নভেম্বর) ৪৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হবে।
কর্মসূচির শুরুতে আগামী ২২ নভেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত থাকবেন- ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান। একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন।
পতাকা উত্তোলন শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভিসি। পরে শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন।
কর্মসূচি উদ্বোধন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বর থেকে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে। প্রতিটি বিভাগ ও হল স্ব-স্ব ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে গিয়ে শেষ হবে।
র্যালি শেষে বাংলা মঞ্চে আলোচনাসভা ও কেক কাটা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
দিবসটি উপলক্ষে বাদযোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ ও সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা-কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল অফিস প্রধান এবং সকল সমিতির প্রতিনিধিদের ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
এদিকে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসি বাংলো, মুক্তবাংলা ও পানির ফোয়ারা চত্বর ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আলোকসজ্জিত করা হবে বলে জানা গেছে।
এমএসএম / জামান
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত