পাঁচবিবিতে বিএনপির ৩০০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৮
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মঞ্চের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠণের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী (৫০), সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান (৫০), ধরঞ্জী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হারুন অর রশিদ (৩০), ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি গোলজার হোসেন (৪০), বিএনপির সদস্য আমিনুল ইসলাম (৫২), সাজ্জাদুল বারী (৫২), রফিকুল ইসলাম (৪০) ও পাঁচবিবি পৌর ছাত্রদলের ২ নং ওয়ার্ডের সভাপতি সাইদুন্নবী সাহিদ (২০)।
এ ঘটনায় শনিবার (১৯ নভেম্বর) রাতে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হায়দার বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিএনপির ৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার বিকেলে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির আয়োজনে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন সফল করতে জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যোগদেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু করতেই মঞ্চস্থলের পিছন থেকে ককটেল নিক্ষেপ করে বিএনপির পদবঞ্চিত পক্ষের লোকজন । এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি বিস্ফোরিত ককটেল, ৩টি অবিস্ফোরিত ককটেল ও বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।
এমএসএম / জামান
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন
সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে
নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ
রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজির আহমেদের জামিন
গাছবাড়িয়া কলেজে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার