পাংশায় প্রথম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণরে অভিযোগে আটক ১
রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুন্নাফ শেখ ওরফে বাঙালকে (৪৫) আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। মুন্নাফ শেখ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের (রায়নগর সাদারচর) শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছে। চরঝিকরি প্রাক-প্রাথমিক ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণধোলাই করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মুন্নাফ শেখ ওরফে বাঙালকে আটক করে।
ওই স্কুলছাত্রী বলেছে, আমার মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক এ ঘটনা ঘটায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাশিদা খাতুন বলেন, আমি জানালা দিয়ে ঘটনাটি দেখতে পাই। পরে মেয়েটির নাম ধরে ডাক দিলে মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। পরে স্থানীয়রা এসে মুন্নাফ শেখকে ধরে রেখে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি খুবই ন্যক্কারজনক ও শাস্তিযোগ্য অপরাধ। তদন্তসাপেক্ষে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার (১২ জুলাই) রাতে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার নং -৫।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত