ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতির অহংকার ও গৌরব দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী: এবি পাটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ১:৪০

সশস্ত্র বাহিনী জাতির অহংকার ও গৌরব বলে অভিহিত করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

রবিবার (২০ নভেম্বর ২০২২) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের আহবায়ক ও প্রাক্তন সচিব এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু সশস্ত্র ও আধা-সামরিক বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল জাতীয় ক্রান্তিকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও কোরবানী জাতি কৃতজ্ঞচিত্তে স্মরন রাখবে। 

তারা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী একটি উঁচু মানের পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। নেতৃদ্বয় আরো বলেন, কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তারা বীরশ্রেষ্ঠ সিহাপী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন, ইআরএ-১, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ যারা মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সম্প্রতি বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় নিহত বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার ও পাইলট রিজওয়ান রুশদী সহ সামরিক ও আধা-সামরিক বাহিনীর যে সকল সদস্য গত পঞ্চাশ বছরে জীবন দিয়েছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে এবি পার্টি।

নেতৃদ্বয় সশস্ত্র বাহিনী দিবসে দেশের স্বাধীনতা ও সার্মভৌমত্বের জন্য শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধাসহ সশস্ত্র বাহিনীর বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহত ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃদ্বয় সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি